শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৫:৩৬

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে রায়হান নামে এক শিশু নিখোঁজ হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ রায়হান মল্লিক (১০) ওই এলাকার আলী মল্লিকের ছেলে। ওই ঘটনার পর নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লঞ্চের ধাক্কায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন। 

স্থানীয় জানান, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রামসংলগ্ন সুগন্ধা নদীতে মঙ্গলবার সকাল ৬টার দিকে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী এমভি মিতালি-৫ লঞ্চের ধাক্কায় এ সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। ভোর ৬টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, জাল ফেলার পর নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি সেখানেই ডুবে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় ওঠেন। রায়হান নদীতে পরে নিখোঁজ হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর