শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লালমনিরহাটে ১৬ দোকান ভাঙচুর ও লুটপাট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১৩:৩৯

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাজরানিয়া বাজারে অন্তত ১৬টি দোকানে ভাঙচুর চালিয়ে টাকা ও মালপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কথা কাটাকাটির জেরে বাজারে হামলা চালিয়েছে পাশের গ্রামের কয়েকজন বাসিন্দা। এ সময় ১৪ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাজরানিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সোমবার বাজারের ভোটমারী গ্রামের কয়েকজনের সঙ্গে হাজরানিয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর বাগবিতণ্ডা হয়। এর মধ্যে রাতে বাজারে অবস্থান নেওয়া মোজাম খাঁ নামে এক ব্যক্তিকে পূর্ববিরোধের জেরে লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু করে একদল দুর্বৃত্ত।

এ সময় মিন্টুসহ বাজারের ব্যবসায়ীরা তাকে বাঁচাতে এগিয়ে যান। তখন দুর্বৃত্তরা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর