শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া- গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুন ২০২৩, ১৭:০০

‘কাউকে পিছনে ফেলে নয়! দেশের সকল অনগ্রসর অংশকে উন্নয়নমুখী তথা ‘ বগুড়ার শেরপুর উপজেলা সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে ২৯২ জন সুফল-ভোগীদের মাঝে বাড়ন্তস্ত্রী ভেড়া,গৃহ নির্মাণ,খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায়শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবু কুমার সাহা। এছাড়াও প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ।
ডা.তাওহীদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. রেহেনা পারভীন, উপজেলা ডেইরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের ২৯২ জন ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর মাঝে ৫৮৪ টি বাড়ন্ত স্ত্রী ভেড়া ও ২৭ কেজি করে ভেড়ার খাবার ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ওই সকল সুফলভোগীরা আগামী একবছরের জন্য ভেড়ার  খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর