শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হিলারি ও কমলার নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১৬:৩৯

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে সিএনএন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারিয়েছিলেন আর গত নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প।

২০২১ সালে ক্ষমতায় বসে বাইডেন তৎকালীন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ট্রাম্প ওই ঘটনার প্রতিশোধ নেন।

ট্রাম্প বলেন, এসব ব্যক্তির গোপনীয় তথ্যে প্রবেশাধিকার কোনোভাবেই যে আর জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়, তা আমি নিশ্চিত। তার এ তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের নামও রয়েছে।

প্রেসিডেন্টের এ নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ওয়াশিংটনে এখন রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বিরোধ যে তুঙ্গে এবং ট্রাম্প যে তার বিরুদ্ধাচরণকারীদের একহাত নিতে মোটেই পিছপা হচ্ছেন না, তা স্পষ্ট।

সপ্তাহান্তে ট্রাম্প তার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব অবকাশযাপন কেন্দ্রে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর হিলারি, কমলাসহ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়ার মেমো ইস্যু করা হয়।

যাদের ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে, তাদের মধ্যে আছে সাবেক রিপাবলিকান নেতা লিজ চেনি, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভ্যান, ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদে থাকা রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিনগার, জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনজীবী মার্ক জাইদ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পান, যে কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়। এটা সাধারণ রীতি, অনেক দিন ধরে চলে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর