শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৪:৪০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমের অবস্থা জানতে দ্রুতই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর