শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৭:০৮

শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।

২২ মার্চ থেকে ভারতের উত্তরাখন্ডের হৃষিকেশে নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর পঞ্চম দিনে জানা গেল, বরুণের আহত হওয়ার খবর।

ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তার অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন। কেউ আবার তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন। তবে বরুণ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই নায়ক।

‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাতে বরুণের সঙ্গে আছেন দক্ষিণী তারকা পূজা হেগড়ে। এর আগে নায়িকার সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘হৃষিকেশে দুর্দান্তভাবে শুটিং শুরু হলো। ’

জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় একটি হিন্দি সিনেমার প্রেরণায় নির্মিত হচ্ছে বরুণের এই সিনেমা। রমেশ তিওয়ারি প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। গেল বছর জুনে সিনেমাটির প্রথম কিস্তির শুটিংয়ে অংশ নেন বরুণ।

এদিকে, বরুণকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা মিলবে জাহ্নবী কাপুরকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর