শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৫০ টাকার টিকিটেও ফাঁকা সিলেট স্টেডিয়াম 

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মিডিয়া ও প্রচার স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়েছে বিসিবি। তাই দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা ফিরেছে বিটিভিতে। এদিকে দর্শকদের মাঠে আনতে সিলেট টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয় ৫০ টাকা।

তারপরও মাঠে দর্শকদের টানতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড। প্রথম দিনের খেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে ক্রিকেট কেন্দ্রিক তেমন উত্তেজনা চোখে পড়েনি। স্টেডিয়ামে মোট দর্শকের সংখ্যাও ছিল একেবারেই হাতে গোনো। 

রোববার (২০ এপ্রিল) সিলেটে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩১ রানে ওপেনার সাদমান (১২) আউট হওয়ার ১ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন জয়ও (১৪)।

তৃতীয় ও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৪০ রান করে শান্ত আউট হলেও ফিফটি তুলে নেন মুমিনুল। তবে পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ৫৬ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর উইকেট মিছিল শুরু করে মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১) এবং তাইজুল ইসলাম (৩)। এতে দলীয় ১৪৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর