শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দুর্দান্ত ব্যাটিংয়ে বছরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মিরাজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৪:১২

গত বছর সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে চলতি বছরের শুরুটা ভালো করতে পারেননি তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট চালাতে থাকেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ইনিংস লম্বা করতে পারেননি তাইজুল। ৪৫ বলে ২০ রান করে আউট হন তিনি।

অপর প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তুলতে পেরেছে টাইগাররা। 

দ্বিতীয় সেশনেও মিরাজের সঙ্গে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন সাকিব। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৮০ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

এর আগে তাইজুলকে সঙ্গে নিয়ে ১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলেন মিরাজ। আর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর