শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৮:১৫

‘জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২’ পর্যালোচনা করে সংশোধনের জন্য কমিটি গঠন করেছে সরকার। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

কমিটি জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ দেবে।

প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে কমিটি। এছাড়া প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর