শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অতিথি আপ্যায়নে আমের রেসিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৫:৩১

বাড়িতে অতিথি এলে কী দিয়ে আপ্যায়ন করবেন? আমের দিনে এটা নিয়ে ভাবতেই হবে না। খুব সহজেই তৈরি করা যায় আমের এমন কয়েকটি রেসিপি।

চলুন জেনে নিই।

পাটিসাপটা পিঠা
উপকরণ
ময়দা ২ কাপ, চিনি ১ কাপ, পানি প্রয়োজনমতো।

পুরের জন্য
ঘন দুধ ৪ কাপ, পাকা আমের কাঁঠাল (মাখানো আম) ১ কাপ, পোলাওয়ের চাল ২ টেবিল চামচ (ভিজিয়ে ব্লেন্ড করে নিন), চিনি আধা কাপ, এলাচ গুঁড়া ও লবণ সামান্য।

প্রণালি
ময়দা, চিনি ও প্রয়োজনমতো হালকা গরম পানি দিয়ে মিশিয়ে মাঝারি ঘন মিশ্রণ তৈরি করে কিছুক্ষণ রেখে দিন।

এবার পুরের সব উপকরণ একসঙ্গে একটি হাঁড়িতে নিয়ে চুলার হালকা আঁচে রান্না করুন। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে একটি ছড়ানো প্লেটে ঢেলে ঠান্ডা করে নিন।

প্যান গরম করে তাতে অল্প তেল ব্রাশ করুন। ময়দার মিশ্রণ আধা কাপ পরিমাণ ঢেলে প্যান ঘুরিয়ে বড় রুটির মতো ছড়িয়ে দিন। ২-৩ মিনিট পর এক পাশে পুর দিয়ে পিঠাগুলো ভাঁজ করে তুলে নিন।

আমের লাচ্ছি
উপকরণ
পাকা আম কিউব করে কাটা ৩ কাপ, চিনি ২ টেবিল চামচ (স্বাদমতো), মিষ্টি দই ১.৫ কাপ, পানি ২ কাপ, ভ্যানিলা এসেন্স সামান্য (ইচ্ছামতো)।
সাজানোর জন্য: পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ ও বরফ কুচি।

প্রণালি
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ঠান্ডা পরিবেশনের জন্য স্বচ্ছ গ্লাসে ঢেলে উপর থেকে পেস্তা বাদাম কুচি ও বরফ কুচি ছড়িয়ে দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর