শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৭:১৯

২০২৫-২৬ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে যাচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ধরা হয় ৮৬ হাজার কোটি টাকা। সরকারি তহবিল (জিওবি) থেকে রয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।

চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী এডিপি পাস হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত আগামী এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। 

জানা গেছে, আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প। বরাবরের মতো আগামীবারও পরিবহন ও যাতায়াত এবং বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাতকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। তবে চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর