শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সোমবার নগর ভবন ‘ব্লকেডে’র ডাক ইশরাক সমর্থকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৬:১২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা আজ রোববার (১৮ মে) টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনের অংশ হিসেবে তারা সোমবার নগর ভবনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ব্লকেড কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছেন।

আজ দুপুরে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান।

ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা কাল বেলা ১১টা থেকে নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখব। বিকেল ৩টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে।

আজ রোববার সকাল ৯টা থেকে ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে তারা গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঘুরে ফের নগর ভবনে এসে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

আন্দোলনের কারণে নগর ভবনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার বিভাগের একজন উপদেষ্টার হস্তক্ষেপের কারণেই ইশরাক হোসেন এখনো শপথ নিতে পারছেন না। আদালতের রায় থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আদালত অবমাননা করেছে।

২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন।

পরে ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে গেজেট প্রকাশে বিলম্ব করে। অবশেষে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে তাকে এখনো দায়িত্ব বুঝিয়েদ এওয়া হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর