শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাবির সাম্য হত্যার প্রতিবাদে ইবিতে ফের আন্দোলন

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ফের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (১৮ মে) দুপুর বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল। ক্যাম্পাসের ডায়না চত্বর প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমবেত হয় তারা। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ করেন সংগঠনটি।

সমাবেশে ইবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, রোকোনুজ্জামান-সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, "ঢাবির মেধাবী ছাত্রনেতা সাম্য জুলাই অভ্যুত্থানে যে স্পিরিট দেখিয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে অমর। কিন্তু দুঃখের বিষয় এই সাম্য হত্যার কোনো বিচার পাওয়া যাচ্ছে না। সাম্য হত্যার প্রতিবাদে আমরা কোনো মিছিল মিটিং দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ছাত্রদলের কর্মী বিধায় সাম্যের জন্য কেউ রাজপথে নামতেছে না। আমি আশাকরি সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করবে বাংলাদেশ সরকার। যদি জাতীয়তাবাদী ছাত্রদলের একটা কর্মীর উপর আর কেউ আঘাত হানে তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।"

সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, "আমাদের ভাই সাম্য যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, যার মিছিলে প্রকম্পিত হতো সেই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র। কিন্তু এখনও তদন্তের গাফিলতি চলছে, এখনও হত্যার মূল আসামিকে ধরা হয়নি। আমরা ইন্টেরিম সরকারের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।"

তিনি আরোও বলেন, 'যেভাবেই হোক একটি হত্যাকাণ্ড ঘটতে পারে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক না কেন। আমরা প্রতিটি মানুষের নিরাপত্তা চাই।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর