শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কী ঘটেছিল তার্কিশ এয়ারলাইন্সের বিমানটিতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১২:২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আঁচ করতে পেরে বিমানটি তাৎক্ষণিক জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে ৭১৩) উড্ডয়নের পরপরই ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সাথে সকাল ৮টা ১ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করান। উড়োজাহাজটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সেটি ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’। পাখির আঘাতে ‘এ ৩০০- ৩৩০’ উড়োজাহাজটির ডান পাশের ইঞ্জিনে আগুনের সৃষ্টি হয়।

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সামাদ।

তার্কিশ এয়ারলাইন্সের ঢাকা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিকে ‘গ্রাউন্ডেড করা হয়েছে’।

এটি মেরামতের কিছু সময় লাগবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর