শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিয়মই জানতেন না হার্দিক, শাস্তি পেল মুম্বাই

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৬:৫৭

এমন নো বল হয়ত আগে দেখেননি! আম্পায়ার যখন নো বল কল করল, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন আকাশ থেকে পড়লেন, ‘কি করেছি?’ হার্দিক কি ভুল করেছেন, তা ‍বুঝিয়ে দিয়েছেন মাঠ আম্পায়ার। শাস্তি হিসেবে নো বল কল শুনেছে মুম্বাই।

ঘটনা বুধবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে। উইল জ্যাকস বল করছিলেন ভ্প্রিাজ নিগমকে। পঞ্চশ ওভারের তৃতীয় বল, অফ সাইডে তিনজন ফিল্ডার রেখেছিলেন হার্দিক। বাকি ছয়জন অন সাইডে। পাওয়ার প্লের নিয়মে এখানে ভুল কোথায়?

হার্দিক জানতেন না, আইপিএলে আরেকটি নিয়ম আছে। পাওয়ার প্লেতে ৩০ গজের বাইরে মোটে দুজন ফিল্ডার থাকতে পারবে। বাকিদের থাকতে হবে ভেতরে। এখানেও কথা আছে, বল করার সময় লেগ সাইড অর্থাৎ অন সাইডে পাঁচজনের বেশি ফিল্ডার রাখা যায় না। এটাই আইপিএলের নিয়ম। হার্দিক সেটিই ভেঙেছেন।

অতিরিক্ত একজন ফিল্ডারকে লেগ সাইডে রেখে নিয়ম ভেঙেছেন হার্দিক। মজার কথা হল, মুম্বাই অধিনায়ক ওই নিয়ম জানতেনই না। তবে ওই নো বলের প্রভাব ম্যাচের ফলে পড়েনি। ১৮০ রানের পুঁজিতে দিল্লিকে ৫৯ রান পেছনেই থামিয়েছে হার্দিকরা, কেটেছে শেষ চারের টিকিটও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর