শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পাকিস্তানকে মোদির কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মে ২০২৫, ১৭:০৫

জম্মু-কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সংঘটিত সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারতের ‘অপারেশন সিঁদুরের’ প্রতিক্রিয়ায় পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসের’ পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে দুদেশের মধ্যে। তবে, উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত।

সবশেষ হুঁশিয়ারি দিয়ে মোদি বলেছেন, ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না। কাশ্মীরে হামলার একমাস পর বৃহস্পতিবার (২২ মে) তিনি এমন মন্তব্য করলেন। ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। খবর রয়টার্স।

ভারতের রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদি বলেন, ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থা কী হয়, তা গোটা বিশ্ব দেখেছে। 

রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ১০৩টি স্টেশন। এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। 

সেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মোদি বলেন, পাকিস্তানের রহিম ইয়ার খান সেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে! যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম। এবার সরাসরি বুকে মেরেছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর