শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নগদের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৪:৪৯

ডাক বিভাগের আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার (১ জুন) সকাল ১১টা থেকে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে।

সংস্থাটির জনসংযোগ শাখার উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আজকের অভিযান পরিচালনা করছে সংস্থাটি। মোবাইল ব্যাংকিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন বা নিয়মবহির্ভূত কিছু ঘটেছে কি না— সেসব তথ্য-উপাত্তও সংগ্রহ করা হবে বলে দুদক সূত্রটি জানিয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর