শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অর্থ উপদেষ্টা

বিস্কুটে-পাউরুটিতে গত বছরের তুলনায় বেশী ভ্যাট বসবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৫:০৫

পাউরুটি-বিস্কুটে ভ্যাট বাড়লে সাধারণ মানুষ এফেক্টেড হয় জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এবারও গত বছর বা তার আগের বছরের তুলনায় বেশী ভ্যাট বাড়বে না।

রবিবার (১ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশোতে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বাজেট উপস্থাপন বিষয়ে জানতে এ টকশোর আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরীবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরীবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। তবে আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশী হবে। আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি।

তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চাল, সয়াবিন, মশুর ডাল সহ অনেক কিছু আমদানি করেছি। আমরা চেষ্টা করছি, সরকারের সংগ্রহটা আরেকটু শক্ত করতে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিল। আমরা এটাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর