শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঈদের ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা মিশনের প্রস্তুতিতে নামছে টাইগাররা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৪:৪৭

৭ জুন শনিবার দেশজুড়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ঈদ উপলক্ষে ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে খুব বেশি দিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাদের।

কারণ সামনে শ্রীলঙ্কা সফর। চলতি মাসের ১৭ তারিখ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১৩ জুন।

তাই ঈদের ছুটি শেষ হতেই মাঠে ফিরেছেন শান্ত-মিরাজরা। আজ (৯ জুন) সোমবার থেকে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয়েছে অনুশীলন। শুরু থেকেই কোচিং স্টাফ আছেন ক্রিকেটারদের সঙ্গে।

আগামীকালও চলবে অনুশীলন ক্যাম্প। এরপর বুধবার ও বৃহস্পতিবার হবে দুটি লাল বলের প্রস্তুতি ম্যাচ। ম্যাচ দুটিতে মুখোমুখি হবে জাতীয় টেস্ট দলের ক্রিকেটাররা ও বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা।

এই প্রস্তুতি শেষেই টাইগাররা উড়াল দেবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়।

টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন।

অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর