শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সব জেলায় অসহায় মানুষের কল্যাণে হবে সেবামূলক মেলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৭:৩১

আগামী জুলাই মাসে দেশের সব জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার (১৬ জুন) রাজধানীর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে।

উপদেষ্টা বলেন, সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।

তিনি বলেন, দেশের কথা ভেবে, সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তন এনে এসব কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

এছাড়া রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করার কথাও বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর