শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বেআইনি কাজের অভিযোগ, শাহরুখের মান্নাতে প্রশাসনের হানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৪:৫৮

বলিউড কিং খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ যেন এক আবেগের নাম। জন্মদিন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে শাহরুখকে একঝলক দেখার আশায় হাজার হাজার ভক্ত ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে। তবে সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে পালি হিলের একটি আবাসনে উঠেছেন শাহরুখ খান। কারণ তার এই রাজপ্রাসাদে সংস্কারের কাজ চলছে।

কিন্তু এরই মধ্যে বিতর্কে নাম জড়িয়েছে শাহরুখের এই প্রাসাদটির। শোনা যাচ্ছে, নিয়মবহির্ভূত কাজের অভিযোগে মান্নাতে হাজির পৌরসভার কর্মকর্তারা।

মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবারসহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ।

কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন- এমনই অভিযোগ। যদিও শাহরুখ খানের টিমের দাবি, সব কাজই হচ্ছে নিয়ম মেনে, যথাযথ অনুমতিপত্র হাতে রেখেই। বাদশার সেক্রেটারি পূজা দাদলানি গোটা ব্যাপারটি অস্বীকার করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, ‘বেআইনি কাজের কোনো প্রশ্নই নেই।

বন দপ্তরের এক কর্মকর্তা জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ একযোগে শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা। ‘অভিযোগের ভিত্তিতেই এই জায়গার পরিদর্শন হয়েছে। এখন আমরা রিপোর্ট তৈরি করছি।

জানা গেছে, অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী সন্তোষ দাউন্ডকার। প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী ওয়াই পি সিংয়ের দাবি, ২০০৫ সালে যেভাবে মন্নতের ভিতরে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে তা একত্র করে বিলাসবহুল প্রাসাদ বানানো হয়েছে, তা আদতে নগরোন্নয়ন আইন লঙ্ঘনের শামিল। তাঁর মতে, নগর-ভূমিসীমা আইন কার্যকর নাকি কার্যকর হয়নি। এবার মালিকদের সেই ফ্ল্যাটগুলো ফিরিয়ে আনতে হবে আইনি কাঠামো মেনে, যাতে শহরের হাউজিং লক্ষ্যপূরণ হয়। এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যান ‘মান্নাত’ পরিদর্শনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর