শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পরিবেশ উপদেষ্টা

পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৭:৩৮

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২১ মে) রাজধানীর মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বাড়বে এবং জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।

তিনি বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব।

বিএফআইডিসি কর্তৃপক্ষ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান। তিনি নির্দেশনা দেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থান নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর