শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ১৭:৫৭

 
লক্ষ্মীপুরে বজ্রপাতে নাঈম (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. রাসেল (১৫) নামে আরো এক শিশু আহত হয়। সোমবার বিকেল লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নাঈম সিরাজগঞ্জ জেলার আব্দুল আলিমের ছেলে। বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর গ্রামের নানা মো. সিরাজের বাড়িতে বসবাস করতো ।
জানা যায়, পৌর শহরের দক্ষিণ তেমুহনীতে মো. রিয়াজের কাঠের ফার্নিসার দোকানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয় নাঈম।  
ফার্নিসার দোকানের মালিক মো. রিয়াজ বলেন, নাঈম ও রাসেল তার ফার্নিসার দোকানে কাজ করে। সোমবার দুপুরে ভারি বৃষ্টিপাত হয়, সেই সঙ্গে বজ্রপাতও হয়। এ সময় তিনিসহ রাসেল ও নাঈম তার দোকানে ছিলেন। হঠাৎ একটি বজ্রপাত হলে নাঈম গুরুতর আহত হয়। সাথে সাথেই তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে অন্য কর্মচারী রাসেল কিছুটা আহত হয়।  
নাঈমের নানা মো. সিরাজ জানান, নাঈমের বাবা আবদুল আলিম এর বাড়ি সিরাজগঞ্জে। কিন্তু তার বাবার সঙ্গে মা নাছিমার ছাড়াছাড়ি হয়। পরে নাছিমার সঙ্গে জাহাঙ্গীর নামে একজনের বিয়ে হয়েছে। নাঈম তাদের দুই জনের সঙ্গে আমার বাড়িতেই থাকতো। সে মাদরাসায় ৫ম শ্রেণীতে লেখাপড়া করে পাশাপাশি ৩-৪ মাস ধরে ফার্নিসার দোকানে কাজ শিখতে যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়েছে।  
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর