শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিকালে আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৫:৪৩

‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের’ ডাকা চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।

রোববার (২৯ জুন) বিকাল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে যোগ দেবেন আয়কর বিভাগের ১০ সদস্য ও কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের ১০ সদস্য।

ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে। এদিন সকাল ৯টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলে প্রতিনিধি দল সচিবালয়ে যাবে।

কর্মসূচীর প্রভাবে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও। তবে, শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা।

চলতি মাসের ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর