শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ড্রাফটের আগেই ৬ বিদেশির সঙ্গে চুক্তি করল বরিশাল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৪:৩৯

আগামী আসরের জন্য অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের আগেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।

তবে কাদের সঙ্গে চুক্তি হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে রাজি নয় তারা।

দলের কর্ণধার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলেছি। তবে নামগুলো এখনই প্রকাশ করছি না, কৌশলগত কারণে। কারণ অন্য দলগুলো যদি জানতে পারে আমরা কাদের নিচ্ছি, তাহলে হয়তো তাদের টার্গেট করে বেশি অর্থের প্রস্তাব দিতে পারে। এতে করে আমাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। তাই আমরা ঠিক করেছি, প্রথম ম্যাচের দিনই ঘোষণা করব কে কে খেলছেন আমাদের হয়ে। ’

গত মৌসুমেও বিদেশি তারকার অভাব ছিল না ফরচুন বরিশালে। পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি ছিলেন আসরের সবচেয়ে আলোচিত নাম। এছাড়া ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ।

তবে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের। সে প্রসঙ্গ টেনে মিজান বলেন, ‘নিশাম আমাদের স্কোয়াডে ছিলেন। পরিকল্পনা ছিল খুলনার বিপক্ষে খেলানোর। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ হয় চট্টগ্রাম। স্কোয়াড কম্বিনেশনের কারণে তখন আর তাকে খেলানো হয়নি। তবে তিনি পুরো সময় দলের সঙ্গে ছিলেন, অনুশীলনে অংশ নিয়েছেন এবং জয়ী দলের অংশ হিসেবে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর